নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আবার গুঞ্জন, কোথায় তিনি?


 



ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahuকে ছাড়াই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। Israel ও Iranের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই বৈঠকে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ইরান–ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে নেতানিয়াহু অনুপস্থিত থাকলেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম Roya News জানায়, বৈঠকটি ছিল ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার অংশ। তবে এমন গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

এর আগে তেহরান থেকে দাবি করা হয়েছিল, ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং বিষয়টি আন্তর্জাতিক মহলেও নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে কয়েকদিন ধরে নেতানিয়াহু জনসম্মুখে না আসায় তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে তার প্রকাশ্যে অনুপস্থিতি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছে।

এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক Jackson Hinkle সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর ছেলে Yair Netanyahuকে উদ্দেশ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী আসলেই জীবিত আছেন কি না। এই মন্তব্য ঘিরেও অনলাইনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url