এবার সালমানের বিপরীতে সামান্থা-নয়নতারা
বলিউডে নতুন উদ্যমে ফিরতে প্রস্তুত হচ্ছেন সুপারস্টার Salman Khan। একদিকে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত তার বহুল আলোচিত সিনেমা Battle of Galwan মুক্তির অপেক্ষায়, অন্যদিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই অভিনেত্রীর সঙ্গে নতুন দুটি সিনেমায় কাজ করার খবর প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেতা।
জানা গেছে, Battle of Galwan আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে পারে। সিনেমাটি পরিচালনা করছেন Apoorva Lakhia এবং এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন Chitrangada Singh। ছবিটি সীমান্তে উত্তেজনাপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় ভক্তদের মধ্যে আগ্রহ বেশ তুঙ্গে।
এই ছবির কাজ শেষ করেই সালমান নতুন আরেকটি বড় প্রজেক্টে যুক্ত হবেন। তেলেগু নির্মাতা Vamshi Paidipally পরিচালিত এবং প্রযোজক Dil Rajuর প্রযোজনায় নির্মিতব্য ছবিতে তার নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী Nayanthara।
এর পাশাপাশি তিনি সুপারহিরো ঘরানার একটি নতুন সিনেমাতেও অভিনয়ের চুক্তি করেছেন। নির্মাতা জুটি Raj Nidimoru ও Krishna D.K. পরিচালিত এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা Samantha Ruth Prabhuকে। প্রযোজনায় রয়েছে Mythri Movie Makers।
এদিকে ব্যক্তিগতভাবে কিছুটা দুশ্চিন্তায় আছেন সালমান। তার বাবা Salim Khan বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি সিনেমার বক্স অফিস ব্যর্থতাও তাকে ভাবাচ্ছে। তবে নতুন সিনেমাগুলো ঘিরে আবারও আশাবাদী হয়ে উঠেছেন তিনি এবং ভক্তরাও অপেক্ষা করছেন নতুন চমকের জন্য।
